১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

ইরানকে ছাড়াই হরমুজ প্রণালি সচল করার হুঁশিয়ারি ট্রাম্পের

প্রতিদিনের ডেস্ক:
মধ্যপ্রাচ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দ্রুতই অবাধ নৌ-চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে আত্মবিশ্বাস ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়েছেন, ইরান সহযোগিতা করুক বা না করুক, এই আন্তর্জাতিক জলপথ উন্মুক্ত করা হবেই। টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আমরা প্রণালি খুলে দেবো, ইরানকে ছাড়াই হোক বা সাথে নিয়ে। এটি উন্মুক্ত হবেই। তিনি আরও বলেন, আমি মনে করি এটি খুব দ্রুতই খুলবে। আর যদি না হয়, তবে আমরা যেকোনও উপায়ে এর ইতি টানতে সক্ষম হবো।হরমুজ প্রণালিতে ইরানকে টোল আদায়ের অনুমতি দেবেন কি না এমন প্রশ্নে ট্রাম্প বলেন, না। এটি আন্তর্জাতিক জলসীমা। তবে ইরান সত্যিই টোল আদায় করছে কি না, তা তিনি এখনও যাচাই করেননি বলে স্পষ্ট করেন।এর আগে গত বুধবার যুক্তরাষ্ট্র দাবি করেছিল যে প্রণালিটি ইতিমধ্যে খুলে দেওয়া হয়েছে। ইরান অধিকাংশ জাহাজ চলাচলে বাধা দিচ্ছে এবং টোল আদায় করছে, এমন খবরও তখন অস্বীকার করেছিল দেশটি। তবে গত ২৪ ঘণ্টায় ট্রাম্পের বিভিন্ন মন্তব্যে ও সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ইরানকে দেওয়া ধারাবাহিক হুমকিতে এটি স্পষ্ট হয়েছে যে, তেহরান প্রকৃতপক্ষে এই চ্যানেলে জাহাজ চলাচলে বাধা দিচ্ছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়