১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

ঢাকাসহ ৪ সিটিতে হামের টিকাদান শুরু

প্রতিদিনের ডেস্ক:
দেশব্যাপী হামের বিশেষ টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। এই ধাপে রাজধানী ঢাকাসহ চারটি সিটি করপোরেশন এলাকায় ১২ লাখের বেশি শিশুকে টিকার আওতায় আনা হবে। সাপ্তাহিক ছুটি বাদে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে এ কার্যক্রম।রবিবার (১২ এপ্রিল) সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের কড়াইল বস্তির এরশাদ মাঠে ‘জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’ এর উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, পিছিয়ে থাকা এলাকার শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার। এ কর্মসূচির বার্তা ছড়িয়ে দিতে সংবাদকর্মীদেরও ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।তিনি আরও বলেন, এটি একটি জরুরি উদ্যোগ। সফলভাবে বাস্তবায়নে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। মানুষের সুবিধার কথা বিবেচনায় স্থায়ী কেন্দ্রের পাশাপাশি বিভিন্ন অস্থায়ী টিকাদান কেন্দ্রও স্থাপন করা হয়েছে।সন্তানের টিকা নিশ্চিত করতে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, অন্তত ৯৫ শতাংশ শিশুকে টিকার আওতায় না আনলে রোগের প্রাদুর্ভাব কমানো সম্ভব নয়। একই সঙ্গে হার্ড ইমিউনিটি অর্জনের গুরুত্বও তুলে ধরেন তিনি।ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, ময়মনসিংহ ও বরিশাল সিটি করপোরেশন এলাকায় এ কার্যক্রম শুরু হয়ে চলবে ২০ এপ্রিল পর্যন্ত।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়