প্রতিদিনের ডেস্ক:
নিউজিল্যান্ডের দেওয়া ২৪৮ রানের টার্গেটে ব্যাট হাতে নেমে শুরুতেই ধাক্কা খেল বাংলাদেশ। চতুর্থ ওভারের প্রথম দুই বলে তানজিদ তামিম ও নাজমুল শান্তকে বোল্ড করেন কিউই পেসার ন্যাথান স্মিথ।এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ২৭ রান। প্রথম তিন ওভার নিয়ন্ত্রণ রেখেই ব্যাটিং করছিলেন দুই টাইগার ওপেনার সাইফ হাসান ও তানজিদ তামিম। দুটি বাউন্ডারির দেখাও পান সাইফ, তাকে সঙ্গ দিচ্ছিলেন তামিম। তবে চতুর্থ ওভারে বল হাতে নিজের ঝলক দেখান পেসার ন্যাথান স্মিথ। পরপর দুই বলে বোল্ড করে সাজঘরে ফেরান তামিম ও শান্তকে। তামিম আউট হওয়ার পর শান্ত মাঠে নেমেই স্মিথের দুর্দান্ত এক ডেলিভারিতে গোল্ডেন ডাকের লজ্জা হজম করেন।

