৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

দর্শকদের দুয়ো পেয়ে হতাশ নেইমার

প্রতিদিনের ডেস্ক:
ব্রাজিলের সিরি আ লিগে সান্তোস ও ফ্লুমিনেন্সের ম্যাচে শেষ পর্যন্ত হতাশাই সঙ্গী হয়েছে সান্তোসের। অধিনায়ক নেইমার দলকে জেতাতে সর্বোচ্চ চেষ্টা করলেও সফল হতে পারেননি। টানটান উত্তেজনার ম্যাচে শেষ পর্যন্ত হার মেনে নিতে হয়েছে তাদের।ম্যাচের শুরুটা ছিল সান্তোসের নিয়ন্ত্রণে। নেইমারের নেতৃত্বে আক্রমণভাগে দাপট দেখিয়ে দলটি দু’বার এগিয়ে যায়। এই দুই গোলেই গুরুত্বপূর্ণ অবদান রাখেন গাব্রিয়েল বারবোসা—একটি গোলে অ্যাসিস্ট করেন এবং অন্যটি নিজেই করেন।এই পরাজয়ের পর সান্তোস সমর্থকদের ক্ষোভ গিয়ে পড়ে নেইমারের ওপর। পুরো ম্যাচে গোল করতে না পারায় ম্যাচ শেষে গ্যালারি থেকে তাকে দুয়ো শোনাতে দেখা যায়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়