প্রতিদিনের ডেস্ক:
ছাতা নিয়ে খেলা দেখতে মাঠে এসেছিলেন দর্শকেরা, তবে দেখা আর হয়নি। ছবি : মীর ফরিদ, চট্টগ্রাম থেকেচার-ছক্কা আর উইকেট পড়ার দৃশ্য দেখতে টিকিট কেটেছিলেন দর্শকরা। কিন্তু মাঠ এসে দেখলেন বেরসিক বৃষ্টির খেলা। বৃষ্টি এতটাই হয়েছে যে মাঠে গড়ায়নি একটি বলও।চট্টগ্রামে খেলা দেখতে এসে তাই আশাভঙ্গ হলো দর্শকদের। সঙ্গে ভিজতে ভিজতে বাড়ি ফিরতে হচ্ছে তাদের। ব্যাট-বলের লড়াই দেখতে না পারার আফসোস থাকলেও, পকেট ফাঁকা হওয়ার শঙ্কা থাকছে না। কেননা খেলা না হওয়ায় দ্বিতীয় টি-টোয়েন্টির টিকিটের টাকা ফেরত দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি আজ বেলা ২টায় শুরু হওয়ার কথা ছিল।তবে মাঠে বল গড়ানো দূরের কথা নির্ধারিত সময়ের হিসেবে টস করতেও মাঠে নামতে পারেননি দুই দলের অধিনায়ক।
আজকের ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সিরিজ হারার কোনো শঙ্কা আর থাকল না বাংলাদেশের। প্রথম ম্যাচে ৬ উইকেটের জয়ে বর্তমানে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। আগামী ২ মে সিরিজে শেষ টি-টোয়েন্টি হবে মিরপুরে।
সেদিন হারলেও তাই সিরিজ ড্র হবে। তবে নিশ্চিতভাবেই বাংলাদেশ চাইবে সিরিজ জিততে।

