১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

পিএসএল ফাইনাল খেলতে পাকিস্তানে যাচ্ছেন নাহিদ রানা

প্রতিদিনের ডেস্ক:
পিএসএলের ফাইনালে খেলার অনাপত্তিপত্র পেয়েছেন নাহিদ। এক্স থেকে গতি আর বাউন্সারে মুগ্ধতা ছড়াচ্ছেন নাহিদ রানা। মুগ্ধতা শুধু দেশেই ছড়াচ্ছেন এমনটা নয়, সীমানা পেরিয়েছেন তিনি। এবারের পিএসএলে যেমন ৪ ম্যাচ খেলার সুযোগ পেয়ে ব্যাটারদের শিরদাঁড়া দিয়ে শীতল পানি নামিয়েছেন পেশোয়ার জালমির এই পেসার।নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ থাকায় দেশে আসেন নাহিদ।তাতে যেন স্বস্তি পান পিএসএলের ব্যাটাররা। টি-টোয়েন্টি দলে না থাকলেও পরে আর পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগে যাওয়া হয়নি তার। ২৩ বছর বয়সী পেসারের ওয়ার্কলোডের কথা চিন্তা করেই তাকে বিসিবির অ্যাডহক কমিটি অনাপত্তিপত্র দেয়নি।তবে গতকাল পেশোয়ার ফাইনালে ওঠায় নাহিদকে শ্রেষ্ঠত্বের মঞ্চে দেখতে চায় ফ্র্যাঞ্চাইজির কর্তৃপক্ষ।
এ জন্য অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালের কাছে অনুরোধ করেন পেশোয়ার জালমির মালিক জাভেদ আফ্রিদি। জাভেদের ডাকে সাড়া দিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়কও। নাহিদকে ফাইনালে খেলার অনাপত্তিপত্র দিয়েছে বিসিবি।তামিমকে তাই ধন্যবাদ জানিয়ে সামাজিক মাধ্যম এক্সে পোস্ট দিয়ে নাহিদের খেলার বিষয়টি নিশ্চিত করেছেন জাভেদ।পেশোয়ারের মালিক লিখেছেন, ‘পিএসএল-১১ ফাইনালের জন্য নাহিদকে অনাপত্তিপত্র দেওয়ায় তামিমকে ধন্যবাদ।’
দেশে ফেরার আগে ৪ ম্যাচ খেলেছেন নাহিদ। ৭৬ রান খরচ করে ঝুলিতে ভরেছেন ৭ উইকেট। শিকারের থেকেও গুরুত্বপূর্ণ তার বোলিং ইকোনমি। ইকোনমির হিসেবে ৫.৪২ গড়ে রান খরচ করে এখনো টুর্নামেন্টের সেরা পেসার তিনি।
আগামী ৩ মে লাহোরে ফাইনাল হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়