১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রতিদিনের ডেস্ক:
সিরিজ জয়ের লক্ষ্যে আজ শেষ টি-টোয়েন্টিতে নামবে বাংলাদেশ। বিপরীতে নিউজিল্যান্ডের লক্ষ্য সমতা। এমন সমীকরণে মাঠে নামার আগে টস হেরে ব্যাটিং পেয়েছে বাংলাদেশ। সিরিজে প্রথমবারের মতো আগে ব্যাট করা বাংলাদেশ একাদশে একটি পরিবর্তন এনেছে।তানজিম হাসান সাকিবের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। অন্যদিকে ২টি পরিবর্তন এনেছে কিউইরা। জেইডেন লেনক্স ও নে সিয়ার্স আজকের একাদশে খেলছেন ম্যাট ফিশার ও বেন লিস্টারের বদলে।এর আগে চট্টগ্রামে হওয়া প্রথম দুই টি-টোয়েন্টির শেষটি বৃষ্টিতে পণ্ড হয়েছে। আর তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ৬ উইকেটের জয় পায় বাংলাদেশ।
বাংলাদেশের একাদশ-
লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, রিপন মন্ডল, শরিফুল ইসলাম
নিউজিল্যান্ডের একাদশ-
টিম রবিনসন, কাটেন ক্লার্ক, ড্যান ক্লেভার, নিক কেলি, বেভন জ্যাকবস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ইশ সোধি, জেইডেন লেনক্স ও নে সিয়ার্স।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়