১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

রিয়াল মাদ্রিদে ফেরার গুঞ্জন, মুখ খুললেন মরিনহো

প্রতিদিনের ডেস্ক:
নতুন কোচ খোঁজার প্রক্রিয়ায় রিয়াল মাদ্রিদের আলোচনায় উঠে এসেছে হোসে মরিনহোর নাম। তবে এই গুঞ্জনের মাঝেই নিজের অবস্থান পরিষ্কার করেছেন অভিজ্ঞ এই কোচ।সাম্প্রতিক এক সংবাদ সম্মেলনে মরিনহো জানিয়েছেন, রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে এখনো তার সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি। তিনি বলেন, ‘রিয়াল মাদ্রিদ থেকে কেউ আমার সঙ্গে কথা বলেনি, আমি নিশ্চিত করে বলতে পারি।আমার এখনো বেনফিকার সঙ্গে এক বছরের চুক্তি বাকি আছে।’ উল্লেখ্য, ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন মরিনহো। তার অধীনে লা লিগা, কোপা দেল রে এবং স্প্যানিশ সুপার কাপ জিতেছিল লস ব্লাঙ্কোরা।
যদিও ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের পছন্দের তালিকায় মরিনহো শীর্ষে রয়েছেন বলে শোনা যাচ্ছে, তবু এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলে তিনি জানিয়েছেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়