২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

এবার কোরবানিযোগ্য গবাদিপশুর সংখ্যা ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার

প্রতিদিনের ডেস্ক:
পবিত্র ঈদুল আজহায় এবার কোরবানিযোগ্য গবাদিপশুর সংখ্যা ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার ৮৪০টি বলে জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। তারা বলেছে, এ বছর কোরবানির চাহিদা থাকবে এক কোটির একটু বেশি। সে হিসেব চাহিদার চেয়ে বেশি কোরবানিযোগ্য গবাদিপশু আছে। আজ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সভাপতিত্বে আসন্ন ঈদুল আজহা উদযাপন উপলক্ষে কোরবানির পশুর চাহিদা নিরূপণ, সরবরাহ এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে কোরবানির পশুর অবাধ চলাচল ও পরিবহন নিশ্চিতকল্পে আন্তঃমন্ত্রণালয় সভায় এ তথ্য জানানো হয়। পরে সংবাদ সম্মেলনে কোরবানিযোগ্য গবাদিপশুর তথ্যসহ তুলে ধরেন মন্ত্রী। এসময় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীসহ মন্ত্রণালয়ের সচিব উপস্থিত ছিলেন। পশুর সংখ্যা উল্লেখ করে বলেন, ১ কোটি ২৩ লাখের মধ্যে এবার গরু ও মহিষের সংখ্যা ৫৬ লাখ ৯৫ হাজার ৭৮৭ টি আর ছাগল ও ভেড়ার সংখ্যা ৬৬ লাখ ৩২ হাজার ৩০৭ টি। আর বাকি অন্যান্য কোরবানি পশু উট দুম্বাসহ ৫ হাজার ৬৫৫ টি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়