প্রতিদিনের ডেস্ক
১০২ বছরের স্কাইডাইভ দিয়ে রেকর্ড গড়েছেন এক নারী। বিমান থেকে প্যারাসুট নিয়ে লাফ দেয়াটা মোটেও সহজ ছিল না। সত্যিই এটি বাস্তবায়ন করেছেন যুক্তরাজ্যের মেনেত্তে বেইলি। এর মাধ্যমে যুক্তরাজ্যের সবচেয়ে বয়স্ক স্কাইডাইভারের খেতাবটা নিজের দখলে নিয়ে নিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেয়া এই নারী। মেনেত্তে থাকেন ইংল্যান্ডের সাফোকের বেনহিলে। আর তিনি বিমান থেকে লাফ দেয়ার দুঃসাহসী কর্মটি সারেন ইস্ট এংলিয়ার আকাশ থেকে। এটি ছিল তার প্রথম প্যারাসুট জাম্প। ১০২তম জন্মবার্ষিকী উদ্যাপনের জন্য রবিবার বেকলস এয়ারফিল্ডে স্বাইডাইভিংটি করেন তিনি।খবর বিবিসির। বেইলি লাফ দেয়ার আগে বলেছিলেন, ‘তোমাকে অবশ্যই নতুন কিছুর খোঁজ করতে হবে।’ তবে সফলভাবে লাফটি সম্পন্ন করার পর তিনি বলেন, ‘লাফের অভিজ্ঞতাটি বেশ ভীতিকর ছিল।’ তিনি বলেন, ‘আমাকে অবশ্যই স্বীকার করতে হবে যে, আমি খুব শক্তভাবে আমার চোখ বন্ধ করে ফেলেছিলাম,’ বলেন তিনি, ‘আমি শুধু চাই যারা ৮০ কিংবা ৯০ বছরের দিকে এগিয়ে যাচ্ছে তারা যেন কিছু ছেড়ে না দেয়। সবকিছু চালিয়ে যায়।’

