অভয়নগর প্রতিনিধি
যশোরের অভয়নগর উপজেলায় মাদক সেবনের পর পরিবার ও প্রতিবেশীর শান্তি শৃঙ্খলা বিনষ্টের দায়ে ৫ মাদকসেবীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশ টাকা করে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টার দিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারা মোতাবেক তাদেরকে সাজা প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলা পায়রা ইউনিয়নের কোটা গ্রামের মোঃ আসলাম খানের পুত্র মোঃ সবুজ খান(২৮), গুয়াখোলা এলাকার সাহাবুদ্দিন শেখের মেয়ে মোছাঃ সখিনা বেগম(৫০) ও একই এলাকা সোহেল খাঁর পুত্র মোঃ রাসেল খাঁ(২৫)।স্টেশন বাজার এলাকার খালেক হাওলাদারের পুত্র সান্টু হাওলাদার (৩৭), নওয়াপাড়া কলোনী মাদ্রাসা এলাকার আব্দুল হান্নানের পুত্র মোঃ সাইফুল ইসলাম(৩০)। এ সময় উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যশোর ক সার্কেল এর উপ-পরিদর্শক মোছাঃ রাফিজা খাতুন ও মদন মোহন সাহা সহ একটি মোবাইল টিম। তারা জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে ৫০০ টাকা জরিমান ও এক মাসের কারাদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয়। এই সময় তাদের কাছ থেকে উদ্ধারকৃত গাঁজা বিনষ্ট করা হয়। এবিষয় ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু বলেন, ‘মাদক সেবনের পর পরিবার ও প্রতিবেশীর শান্তি শৃঙ্খলা বিনষ্টের দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারা মোতাবেক চারজন মাদকসেবীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশ টাকা করে জরিমানা করা হয়েছে।

