১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ

প্রতিদিনের ডেস্ক:
আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।রোববার (১০ মে) রাতে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে রওনা করবেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সেখানে গুয়াংজু ইন্টারন্যাশনাল সেন্টার এর আমন্ত্রণে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিস ফোরাম ২০২৬-এ অংশগ্রহণ করবেন তিনি।১০ মে দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি নিজেই জানিয়েছেন আসিফ মাহমুদ।সফরকালে তিনি আন্তর্জাতিক মানবাধিকার, নাগরিক অধিকার এবং গণতান্ত্রিক অংশগ্রহণ বিষয়ক বিভিন্ন সেশনে অংশ নেবেন। পাশাপাশি দক্ষিণ কোরিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন এবং তাদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও প্রবাসী সমাজের ভূমিকা নিয়ে আলোচনা করবেন।এছাড়াও, এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের দক্ষিণ কোরিয়া চ্যাপ্টারের উদ্যোগে আয়োজিত একাধিক সাংগঠনিক সভা, প্রতিনিধি বৈঠক এবং কমিউনিটি সংযোগমূলক কার্যক্রমেও তিনি অংশ নেবেন। সফর শেষে আগামী ১৯ মে রাতে দেশে ফেরার কথা রয়েছে তার।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়