৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

বিজয়কে অভিনন্দন জানালেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

প্রতিদিনের ডেস্ক:
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় থালাপতি বিজয়কে অভিনন্দন জানিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েক। রবিবার (১০ মে) এক বার্তায় তিনি এই অভিনন্দন ও শুভকামনা জানান। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।অভিনন্দন বার্তায় শ্রীলঙ্কার প্রেসিডেন্ট শ্রীলঙ্কা ও তামিলনাড়ুর মধ্যে বিদ্যমান গভীর ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্কের কথা তুলে ধরেন। একইসঙ্গে তিনি ভবিষ্যতে শক্তিশালী অর্থনৈতিক সহযোগিতা এবং ভারত-শ্রীলঙ্কা সম্পর্ক আরও ঘনিষ্ঠ হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।বার্তায় বিজয় এবং তামিলনাড়ুর জনগণের সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়