২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

আলু নয়, ঢ্যাঁড়স দিয়েই বানিয়ে নিন মুচমুচে ফ্রাই

প্রতিদিনের ডেস্ক:
ফ্রাই মানেই অনেকের কাছে আলুর সোনালি, মুচমুচে টুকরোর কথা মনে আসে। কিন্তু রান্নার জগতে একটু ভিন্নতা আনলেই স্বাদে আসে নতুন চমক।এবার আলুর বদলে ঢ্যাঁড়স দিয়েই তৈরি করতে পারেন দারুণ মুচমুচে ফ্রাই, যা বাইরে থেকে খাস্তা আর ভেতরে থাকবে নরম ও সুস্বাদু। ঝটপট তৈরি করা যায় এমন এই পদটি শুধু বিকেলের নাশতা নয়, অতিথি আপ্যায়নেও হতে পারে চমকের কেন্দ্রবিন্দু। স্বাদে ভিন্নতা আনতে চাইলে এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখার মতো।উপকরণ
ঢ্যাঁড়স ২৫০ গ্রাম
লাল মরিচের গুঁড়ো ১ চা-চামচ
হলুদগুঁড়ো আধা চা-চামচ
লবণ স্বাদমতো
চালের গুঁড়ো ২ টেবিল চামচ
কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ
তেল ভাজার জন্য পরিমাণমতো
কাঁচা মরিচ ২টি (চিরে নেওয়া)
লেবুর রস ১ চা-চামচ (ঐচ্ছিক)
গোলমরিচ বা ভাজা জিরার গুঁড়ো আধা চা-চামচ
যেভাবে তৈরি করবেন
প্রথমেই ঢ্যাঁড়স ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। প্রয়োজনে টিস্যু দিয়ে মুছে নিন। এরপর পাতলা করে লম্বা লম্বা আকারে কেটে নিন। এবার কাটা ঢ্যাঁড়সে লবণ, মরিচ, হলুদ, চালের গুঁড়ো ও কর্নফ্লাওয়ার ছিটিয়ে হালকা করে মেশান। এমনভাবে নাড়তে হবে যেন একটার সঙ্গে আরেকটা লেগে না যায়।মাখানো হয়ে গেলে এবার কড়াইতে তেল গরম করুন। এরপর অল্প অল্প করে ঢ্যাঁড়স ছড়িয়ে দিন আর নাড়াচাড়া কম করে মাঝারি আঁচে ভাজতে থাকুন বাদামি হওয়ার আগ পর্যন্ত। এবার তাতে কাঁচা মরিচ দিন। মুচমুচে হলে নামিয়ে লেবুর রস ও সামান্য ভাজা জিরারগুঁড়ো ছিটিয়ে গরম গরম পরিবেশন করুন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়