৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

ভারত থেকে দুই বাংলাদেশি নারীকে বেনাপোল দিয়ে প্রত্যাবাসন

আনিছুর রহমান, বেনাপোল
অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে এক বছর সাজাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দুই বাংলাদেশি নারীকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ। মঙ্গলবার ১২ মে বিকেলে ভারতের হরিদাসপুর আইসিপি দিয়ে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়।
ফেরত আসরা হলো:-১. বাগেরহাট জেলার কাঞ্চন হাওলাদারের মেয়ে মারিয়া হাওলাদার ওরফে মারিয়া খান ও একই জেলার আলী হোসেন খানের মেয়ে হ্যাপি খান ওরফে আশা খানম। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভারতের কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন থেকে ইস্যুকৃত ট্রাভেল পারমিট এবং ভারতের এফআরআরও কর্তৃপরে ‘লিভ ইন্ডিয়া নোটিশ’-এর মাধ্যমে তাদের দেশে ফেরার অনুমতি দেওয়া হয়। তাদের বিকেল ৪:১০ মিনিটের (বাংলাদেশ সময়) দিকে ভারতের হরিদাসপুর ইমিগ্রেশন পুলিশ এবং বিএসএফ এর প্রতিনিধিরা বাংলাদেশের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন এবং বিজিবি (ইএই) কর্মকর্তাদের কাছে তাদের আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন ভারতের হরিদাসপুর আইসিপির ইমিগ্রেশন অফিসার, বিএসএফের কোম্পানি কমান্ডার এবং ব্যারাকপুর স্পেশাল ব্রাঞ্চের সাব-ইন্সপেক্টর শঙ্কর কুমার খান। বাংলাদেশের পে বেনাপোল ল্যান্ড পোর্ট ইমিগ্রেশনের অফিসার-ইন-চার্জ সাখাওয়াত হোসেন এবং বিজিবির কোম্পানি কমান্ডার মিজানুর রহমান উপস্থিত থেকে তাদের গ্রহণ করেন। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের স্থানীয় বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। বেনাপোল পোর্ট থানার আনুষ্টানিকতা শেষে তাদের জাষ্টিস এন্ড কেয়ার নামে বেসসকারী একটি সংস্থা গ্রহন করেন। জাস্টিস এন্ড কেয়ার এর সমন্বয়কারী সফিকুল ইসলাম বলেন ফেরত আসাদের তাদের যশোর শেল্টার হোমে রাখা হবে। তারপর পরিবারের সাথে যোগাযোগের মাধ্যেমে হস্তান্তর করা হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়