৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

ইসরায়েলের প্রধানমন্ত্রী পদে লড়তে চান ট্রাম্প

প্রতিদিনের ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি চাইলে ইসরায়েলের সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। তিনি দাবি করেন, সেখানে তার জনপ্রিয়তা অত্যন্ত বেশি ও একটি সাম্প্রতিক জরিপে তার প্রতি ইসরায়েলিদের সমর্থন ৯৯ শতাংশ।বুধবার (২০ মে) মার্কিন কোস্ট গার্ড একাডেমির স্নাতক সমাপনী অনুষ্ঠানের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এই মন্তব্য করেন। তিনি বলেন, ভবিষ্যতে তিনি ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার জন্য নির্বাচন করতে পারেন।সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি হয়তো ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার জন্য নির্বাচন করবো। আজ (বৃহস্পতিবার, ২১ মে) সকালে আমি একটি জরিপ দেখেছি, সেখানে আমার সমর্থন ৯৯ শতাংশ, এটা ভালো।
তবে তিনি কোন জরিপের কথা বলছিলেন, তা স্পষ্ট করেননি। এ বিষয়ে হোয়াইট হাউজও যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ইউএসএ টুডে’র মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি ১৯৯৬ সাল থেকে একাধিক মেয়াদে দেশটির সরকারপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।ট্রাম্প দীর্ঘদিন ধরে নেতানিয়াহুর ঘনিষ্ঠ রাজনৈতিক সমর্থক হিসেবে পরিচিত। বিশেষ করে, চলমান ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একে অপরের ঘনিষ্ঠ মিত্র হিসেবে অবস্থান করছে।ইরান যুদ্ধ পরিস্থিতি নিয়ে নেতানিয়াহুর সঙ্গে আলাপ হয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, তিনি ভালো আছেন ও তাকে একজন ‘খুব ভালো মানুষ’ হিসেবে মনে করেন। তিনি আমার ইচ্ছামতোই কাজ করবেন। আমার কাছে তিনি একজন অসাধারণ মানুষ।ট্রাম্প আরও বলেন, নেতানিয়াহু একজন ‘যুদ্ধকালীন প্রধানমন্ত্রী’, তবে ইসরায়েলে তাকে তাকে যথাযথভাবে মূল্যায়ন করা হয় না।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়