আনিছুর রহমান, বেনাপোল
যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, সদস্য সচিব আনসারুল হক রানা এবং শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ প্রত্যাহার, হয়রানি বন্ধ ও ন্যায়বিচারের দাবিতে ফুঁসে উঠেছে হাজার হাজার মানুষ। স্বতস্ফুর্ত ভাবে যে ষড়যন্ত্রের বিরুদ্ধে শার্শা উপজেলার মানুষ বিশাল মানববন্ধনে সমবেত হন। বৃহস্পতিবার (২১ মে) বেলা ৪ টার সময় শার্শা উপজেলা পরিষদের সামনে উপজেলা যুবদলের উদ্যোগে এই মানববন্ধন আয়োজন করা হলেও সেখানে দল-মত নির্বিশেষে বিভিন্ন দল ও জাতি-ধর্মের মানুষ অংশ নেন।
উক্ত মানববন্ধনে স্থানীয় যুবদলের নেতাকর্মী ছাড়াও সত্য ও ন্যায়ের পক্ষে সমর্থন প্রকাশ করে এলাকার হাজার হাজার নারী ও পুরুষ অংশ নেন। ‘ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে’ স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তারা বলেন, একটি কুচক্রী মহল রাজনৈতিক ফায়দা হাসিল ও ব্যক্তিগত প্রতিহিংসা থেকে এই ত্যাগী ও জনপ্রিয় নেতা শার্শা যুবদলের অকুতভয় সৈনিক, গণ-মানুষের নেতা আলহাজ্জ শহিদুল আসলাম শহিদ, যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, সদস্য সচিব আনসারুল হক রানা দের বিরুদ্ধে মিথ্যা এবং বানোয়াট অভিযোগ এনে হয়রানি করছে। বক্তারা অবিলম্বে এই মিথ্যা অভিযোগ প্রত্যাহার এবং এর পেছনের আসল ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানান।
মানববন্ধনে সমর্থন জানিয়ে স্থানীয় সচেতন অভিভাবক ও সমাজকর্মী বলেন, ‘আমাদের সন্তানদের কেবল জিপিএ-৫ কিংবা অর্থনৈতিকভাবে সফল হওয়ার শিক্ষা দিলেই চলবে না।
শৈশব থেকেই তাদের নৈতিকতা, পারিবারিক বন্ধনের গুরুত্ব এবং ত্যাগের শিক্ষা দিতে হবে। সৎ ও নীতিবান নেতৃত্ব তৈরি করতে হলে সমাজ থেকে এই ধরনের মিথ্যা মামলা ও ষড়যন্ত্রের সংস্কৃতি দূর করতে হবে।’ উপস্থিত সাধারণ মানুষ ও নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে দীর্ঘক্ষন দাঁড়িয়ে “সত্য উদঘাটন হোক, ষড়যন্ত্রকারীদের বিচার হোক” স্লোগান দেন।
সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রশাসন দ্রুত এই সমস্যার সমাধান করবে এবং নেতারা সসম্মানে মিথ্যা অভিযোগ থেকে মুক্তি পাবেন এমনটাই প্রত্যাশা মানবন্ধনকারীদের। এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ, শ্রম বিষয়ক সম্পাদক সহিদ আলী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম পিন্টু , যুগ্ম আহবায়ক সবুজ হোসেন,বেনাপোলে পৌর যুবদলের সদস্য সচিব রায়হানুজ্জামান দিপু, যুগ্ম আহবায়ক মীর আলম, সদস্য মাসুম প্রমুখ।

