৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

রামিসা হত্যার বিচার ৫-৭ দিনের মধ্যে সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিদিনের ডেস্ক:
রাজধানীর মিরপুরে শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডের বিচার ৫-৭ দিনের মধ্যে সম্পন্ন হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।রোববার (২৪ মে) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত বিএসআরএফ সংলাপে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।এসময় তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আজকের মধ্যে চার্জশিট প্রদান করা তো হবেই।আমরা আশা করছি। খুব সম্ভবত ৫-৭ দিনের ভেতরে এই বিচারকার্য সম্পন্ন হবে।তিনি বলেন, আদালতের বিচারের বিষয়ে আমরা প্রকাশ্যে বলতে পারি না। তবে আমরা আশা করি আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য যা যা করার করব।সংলাপে সভাপতিত্ব করেন বিএসআরএফ সভাপতি মাসউদুল হক। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়