২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

লোহাগড়ায় ২ গ্রুপের সংঘর্ষে মহিলাসহ ১৫ জন আহত,বাড়ী-ঘর ভাংচুর

রেজাউল করিম, লোহাগড়া
নড়াইলের লোহাগড়ায় মাটিয়াডাঙ্গা গ্রামে সরদার গ্রুপ ও মুন্সি গ্রুপের মধ্যে সংঘর্ষে মহিলাসহ ১৫ জন আহত হয়েছে। এ সময় উভয় পক্ষের ৮/১০টি বাড়ী-ঘর ভাংচুর করা হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১২ টার দুই পক্ষের লোকজন টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামের জাহাঙ্গীর মোল্যার ছেলের সাথে ঘুড়ি উড়ানোকে কেন্দ্র করে প্রতিপক্ষ আজাদ সরদারের ছেলের দ্বন্দ হয়। এ নিয়ে উভয় পক্ষের মহিলারা ঝগড়া ও মারামারি করে। এর জের ধরে জাহাঙ্গীর সমর্থিত নিয়ামত সরদার গ্রুপের সাথে ইউপি সদস্য কালাম মুন্সি গ্রুপের লোকের মধ্যে বিরোধ ও উত্তেজনা বিরাজ করছিল।

বিষয়টি মিমাংশার জন্য বৃহস্পতিবার রাতে পঞ্চপল্লীর মাতুব্বরা উভয় পক্ষের লোকজন নিয়ে স্থানীয় লুটিয়া বাজারে শালিশ বৈঠকে বসে। কিন্ত শালিশে কোন সমাধান না হওয়ায় উভয় পক্ষের লোকজন বাড়ীতে ফিরে রাত ১২ দিকে টর্চ লাইট জ¦ালিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের মিজানুর মুন্সি, ইজাজুল মুন্সি, আজিজুল মুন্সি, হানিফ সরদার, খাজা সরকার,আজাদ সরদার, রবিউল ইসলাম, বাচ্চু মোল্যা, রাফেজা বেগম ও সাইদুর সরদারসহ ১৫ জন আহত হয়। এলাকাবাসী আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতাল ও লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। সংঘর্ষের সময় উভয় পক্ষের ৮/১০টি বাড়ীঘর ভাংচুর করা হয়েছে। এ ব্যাপারে লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) অজিত কুমার রায় বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে এবং পরিবেশ স্বাভাবিক আছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়