আনিছুর রহমান, বেনাপোল
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) শার্শা উপজেলা শাখার সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টুর নামে দায়ের করা মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ জুন) বেলা ১১টায় শার্শা উপজেলা পরিষদের সামনে এই কর্মসূচি পালন করা হয়।শার্শা উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের আয়োজনে আয়োজিত এই মানববন্ধনে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন। বক্তারা তাদের প্রিয় নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দায়েরের ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করেন। মানববন্ধনে বক্তব্য দেন শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ, উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, বিএনপির সহ-দপ্তর সম্পাদক সাইদুজ্জামান, মহিলা বিষয়ক সম্পাদক পারুল খাতুন, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল কাদের খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সেলিম হোসেন আশা, সাবেক যশোর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক খান মোহাম্মদসহ অন্যান্য নেতৃবৃন্দ। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ব্যানার ও প্ল্যাকার্ডের মাধ্যমে অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টুর বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক উল্লেখ করে তা দ্রুত প্রত্যাহারের দাবি জানান।

