২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে ৮ জনের মৃত্যু

প্রতিদিনের ডেস্ক:
ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে ৮ জনের মৃত্যু হয়েছে। দেশটির দুর্যোগ বিষয়ক সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় উপকূলে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৮।ভূমিকম্পের সময় তীব্র কম্পনে দেশটির বেশ কিছু বহুতল ভবন ধসে পড়ে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফিলিপাইনে আঘাত হানা এই শক্তিশালী ভূমিকম্পের জেরে প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়ার উপকূলে সুনামি সৃষ্টি হয়েছে। একই সঙ্গে জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সুনামি সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ।সোমবার (৮ জুন) স্থানীয় সময় সকাল ৭টা ৩৭ মিনিটে ফিলিপাইনের মিন্দানাও অঞ্চলের উপকূলীয় এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে।বেসামরিক প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র দিয়েগো মারিয়ানো বলেছেন, নিহতদের মধ্যে দাভাও অক্সিডেন্টাল প্রদেশের তিনজন, জেনারেল সান্তোস শহরের তিনজন এবং দক্ষিণ কোতাবাতো প্রদেশের দুজন রয়েছেন।প্রায় ৭ লাখ ২০ হাজার জনসংখ্যার শহর জেনারেল সান্তোসের দক্ষিণে সমুদ্রগর্ভে ভূমিকম্প আঘাত হানার পর ফিলিপাইনের কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের উঁচু স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভের মতে, প্রথম ভূমিকম্পের প্রায় দুই ঘণ্টা পর থেকে এলাকাটিতে একাধিক শক্তিশালী আফটারশক অনুভূত হয়, যার মধ্যে সবচেয়ে বড়টির মাত্রা ছিল ৬ দশমিক ৫।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়