আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্য মতে আপনি মিথুন রাশির জাত ব্যক্তি। আপনার ওপর আজ রাশি অধিপতি বুধ, পরিবর্তনশীল গ্রহ চন্দ্র ও ভূমিপুত্র মঙ্গলের প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে কর্কট রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। হারানো ধনসম্পদ সম্পত্তি ফিরে পাবেন। ভাগ্যলক্ষ্মীর কৃপা বর্ষিত হবেন। প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবেন। দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল হবে। দাম্পত্য কলহবিবাদের মীমাংসা হবে।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
হাত বাড়ালেই নিত্যনতুন সুযোগ এসে হাজির হবে। দুর্যোগের মেঘ সরে গিয়ে সুদিনের সূর্য উদিত হবে। পিতামাতার স্বাস্থ্য ভালোর দিকে যাবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের পসরা সাজবে। স্বাস্থ্যগত ব্যাপারে সতর্ক থাকুন। প্রেম বন্ধত্ব ভ্রমণ মাইলফলক হয়ে থাকবে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
অংশীদারদের সঙ্গে মতানৈক্য চলবে। ব্যবসায় মন্দা চলবে। টাকা পয়সা হাতে আসার অগে খরচের খাত তৈরি হবে। দাম্পত্য কলহ সামাজিক কলহে পরিণত হবে। নেশা মদ্য ঘুষসহ দুনম্বরি কাজবাজ থেকে বিরত থাকুন। পরীক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউবের প্রতি আকৃষ্ট থাকবে।
মিথুন [২১ মে-২০ জুন]
মামলা মোকদ্দমায় জয়ী হবেন। দূর থেকে শুভ সংবাদ আসবে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল হবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্য চমকে দেবে। সব মিলিয়ে রাজকীয় দিন উপভোগ করবেন। বৈদেশিক সূত্রে লাভবান হবেন।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবে। জীবিকা অর্জনের ভিত মজবুত হবে। বাণিজ্যিক স্বপ্ন বাস্তবায়িত হবে। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। দাম্পত্য ঐক্যতা বজায় থাকবে। শিক্ষার্থীদের মনোবাসনা পূরণ হবে।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
নতুন গৃহবাড়ি ও যানবাহন ক্রয়ের স্বপ্ন আলোর মুখ দর্শন করবে। ডাকযোগে প্রাপ্ত সংবাদ বেকারদের মুখে হাসির ঝলক ফোটাবে। রাগ জেদ অহংকার আবেগ বর্জন করুন। জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে। হাতে থাকা সব কাজই সম্পন্ন হবে।
কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]
কর্মস্থলে অশান্তির পরিবেশ বিরাজ করবে। আশ্রিত ও প্রতিপালিত ব্যক্তি থেকে সতর্ক থাকুন। আয় বুঝে ব্যয় করুন নয়তো সঞ্চয়ে হাত পড়বে। সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হবে। ব্যবসায় মন্দাভাব বিরাজ করবে।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
শ্রম প্রযুক্তি কৌশল অধ্যবসায় জাগ্রত হবে। নিত্যনতুন প্ল্যান-প্রোগ্রাম বাস্তবায়িত হবে। প্রেমীযুগলের জন্য মাইলফলক হয়ে থাকবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। বিবাহযোগ্যদের মুখে হাসির ঝলক ফুটবে। মন ধর্মের প্রতি আকৃষ্ট থাকবে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
না বুঝে চুক্তি সম্পাদন ও বিনিয়োগ ঘাতক হবে। শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবেন। আগুন বিদ্যুৎ ও দ্বিচক্রযান বর্জন করুন। দীর্ঘদিনের ভোগ্য ব্যাধিপীড়া থেকে পরিত্রাণ পাবেন। ভয় লজ্জা দুর্বলতা দূর হবে।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
কর্ম ও ব্যবসায় বাড়তি দায়িত্ব পাবেন। সঞ্চয়ের গ্রাফ চাঙা হবে। গৃহবাড়িতে নতুন মুখের আগমন ঘটবে। শিক্ষার্থীদের জীবন ধন্য হবে। পিতা-মাতার স্বাস্থ্য ভালোর দিকে যাবে। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
অংশীদারি ব্যবসা আলাদা করার উপক্রম তৈরি হবে। দাম্পত্য সুখ-শান্তি বজায় রাখা কঠিন হবে। অর্থ কড়ির ব্যাপারে কাউকে অধিক বিশ্বাস করা ঠিক হবে না। মালিক ভাড়াটিয়ার মধ্যে মতানৈক্য তৈরি হবে। দুর্জনেরা আত্মীয় বেশে ক্ষতিসাধন করবে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
রাগ জেদ অহংকার আবেগ বর্জন করুন। বাণিজ্যিক সফর লাভদায়ক হবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। ক্যারিয়ার ব্যবসা অর্থভাগ্য চমকে দেবে। প্রেম বন্ধত্ব ভ্রমণ মাইল ফলক হয়ে থাকবে। সন্তানদের সাফল্য গৌরবান্বিত করবে। ভাইবোনদের সহযোগিতা স্বপ্ন পূরণ করবে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালংকার আসবে। শূন্য পকেট পূর্ণ হবে। হাত বাড়ালেই নিত্যনতুন সুযোগ আসবে। হারানো ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তির পথ খুলবে। ধারকর্জ ও ঋণ মুক্তির পথ প্রশস্ত হবে। সপরিবারে কাছেপিঠে ভ্রমণ হবে।

