৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

যবিপ্রবিতে ‘এডমিনিস্ট্রেশন এক্সিলেন্স অ্যান্ড অফিস ম্যানেজমেন্ট’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ইমরান হোসেন, যবিপ্রবি
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে কর্মকর্তাদের নিয়ে “এডমিনিস্ট্রেশন এক্সিলেন্স অ্যান্ড অফিস ম্যানেজমেন্ট” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. ইমরান খান। বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ১০ টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারীতে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের প্রশাসনিক গতিশীলতা ও আধুনিক অফিস ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধিতে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. ইমরান খান বলেন, এ ধরনের কর্মশালা কর্মকর্তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কর্মশালা থেকে কর্মকর্তাবৃন্দ আধুনিক অফিস ম্যানেজমেন্ট ও অফিসের কার্যক্রম সম্পর্কে আরও স্পষ্ট ধারণা লাভ করবেন। তিনি আরও বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক গতিশীলতা ও আধুনিক অফিস ব্যবস্থাপনার ওপর প্রাতিষ্ঠানিক সাফল্য অনেকাংশে নির্ভর করে। এই ধরনের প্রশিক্ষণ কর্মশালা কর্মকর্তাদের দাপ্তরিক কাজে আরও দক্ষ, স্বচ্ছ এবং দায়িত্বশীল হতে সাহায্য করবে বলে আমি মনে করি। প্রশিক্ষণ কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ নুরুন্নবী। এছাড়াও কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এস. এম. শাহিন। দিনব্যাপী এই কর্মশালায় বক্তারা আধুনিক অফিস ব্যবস্থাপনা, ই-নথি পরিচালনা, প্রাতিষ্ঠানিক যোগাযোগ এবং দাপ্তরিক শিষ্ঠাচারসহ প্রশাসনিক উৎকর্ষ সাধনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করেন। আইকিউএসির পরিচালক (চলতি দায়িত্ব) ড. কে. এম. আনিস-উল-হক এর সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন যবিপ্রবির রেজিস্ট্রার কাজী মো. জালাল উদ্দীন। কর্মশালায় বিভিন্ন দপ্তর ও বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়