নিজস্ব প্রতিবেদক
যশোরের মনিরামপুরে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালত দুই যুবককে ৩০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে মাদক সেবনরত অবস্থায় মো. মুরসালিন হোসেন (১৮) ও মো. রিয়াদ হাসান (২১)-কে আটক করে পুলিশ। পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় প্রত্যেককে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করেন। পরে তাদের যশোর জেলা কারাগারে পাঠানো হয়।
