যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় গ্রাম পুলিশ সদস্য আহত

নিজস্ব প্রতিবেদক
যশোরের চৌগাছা উপজেলার হাকিমপুর বাজার এলাকায় বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল ৪টার দিকে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আহত হন হাকিমপুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্য আব্বাস (৬০)। তিনি উপজেলার নিমতলা গ্রামের মৃত পাঠান মন্ডলের ছেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের মতে, তার অবস্থা আশঙ্কামুক্ত।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়