যশোরে ট্যাপেন্টাডল ও ভারতীয় কফ সিরাপসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক
যশোরের চৌগাছা ও শার্শা উপজেলায় পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পৃথক মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ভারতীয় কফ সিরাপসহ তিনজনকে আটক করেছে। চৌগাছা থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার বাকপাড়া এলাকায় ৩৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. আলমগীর হোসেন ওরফে আলম (৫৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (৯ জুলাই) রাত সাড়ে আটটার দিকে এসআই জি.এম. ইমরান হোসেন রাজুর নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়েছে। এদিকে একই দিন বিকেলে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) চৌগাছা উপজেলার সিংহঝুলি মাঠপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২৫ বোতল ভারতীয় কফ সিরাপসহ মো. আব্দুর রাজ্জাক (৫০) নামে এক ব্যক্তিকে আটক করে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ব্যবস্থা নেওয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে। অপর এক অভিযানে ডিবির একটি দল শার্শা উপজেলার মহিষাকুড়া দক্ষিণপাড়া এলাকায় ২০ বোতল অবৈধ কফ সিরাপসহ মো. হাবিবুর রহমানকে আটক করে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়