নিজস্ব প্রতিবেদক
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের বাথরুমে আপত্তিকর অবস্থায় এক তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১০ জুলাই) বিকেল ৫টার দিকে ঘটে এ ঘটনা। হাসপাতালের মতো স্পর্শকাতর স্থানে এমন ঘটনায় রোগী, স্বজন ও হাসপাতালজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, মাইগ্রেনের সমস্যা নিয়ে এক তরুণী মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন। অভিযোগ রয়েছে, ভর্তি হওয়ার কয়েক মিনিটের মধ্যেই তিনি তার পরিচিত এক তরুণকে নিয়ে ওয়ার্ডের বাথরুমে প্রবেশ করেন। দীর্ঘ সময় তারা ভেতরে অবস্থান করায় বিষয়টি পাশের বেডের এক রোগীর স্বজনের সন্দেহ হয়। পরে তিনি পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক বলেন, মেডিসিন ওয়ার্ডে অসামাজিক কার্যকলাপের অভিযোগে পুলিশ এক যুবক ও এক যুবতীকে আটক করেছে বলে তিনি জেনেছেন। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছে। পুলিশ জানিয়েছে, আটক দুজনের পরিচয় যাচাইসহ ঘটনার বিস্তারিত তদন্ত চলছে। তাদের অভিভাবকদের খবর দেওয়া হয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হাসপাতালের মতো জনসেবামূলক প্রতিষ্ঠানে এমন ঘটনায় রোগী ও স্বজনদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের দাবি জানিয়েছেন।
