৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

অপারেশন ডেভিল হান্টে হাসিমসহ তিন আ.লীগ নেতা গ্রেফতার

উৎপল মণ্ডল,শ্যামনগর
চলমান অপারেশন ডেভিল হান্টের আওতায় সাতক্ষীরার শ্যামনগরে তিন আ.লীগ নেতাকে গ্রেপ্তার করেছে শ্যামনগর থানা পুলিশ। পত বুধবার দিবাগত রাত ও বৃহস্পতিবার ভোরে উপজেলার সোনারমোড় মাছের আড়ৎসহ মুন্সিগঞ্জ ও কৈখালী থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে হত্যাসহ অন্তত ১৪ মামলার আসামী গোমানতলী ওয়ার্ড আ.লীগের সভাপতি হাসিম সরদার (৪৮) রয়েছে। তিনি একই গ্রামের মোস্তফা সরদারের ছেলে। অপর গ্রেফতারকৃতরা হলো পশ্চিম কৈখালী ওয়ার্ড আ’’লীগের সভাপতি মোঃ রুহুল কুদ্দুস (৪৭) ও মুন্সিগঞ্জ ওয়ার্ড আ’লীগের সভাপতি মোঃ সাহাবুদ্দীন গাজী (৫৫)। তারা যথাক্রমে মৃত কালাচাঁদ গাজী ও এন্তাজ আলী গাজীর ছেলে।সত্যতা নিশ্চিত করে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবীর জানান গ্রেপ্তারকৃতদের কারাগারে প্রেরণ করা হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়