জি এম ফারুক আলম, মণিরামপুর
যশোরের মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত তামান্নার ব্যতিক্রমধর্মী উদ্যোগে নিম্নাঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের লক্ষ্যে বিশেষ সেমিনার এবং স্যানিটেশন সামগ্রী দিয়েছেন ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীদের। বৃহস্পতিবার সকালে উপজেলার ভবদহ অঞ্চলের কুলটিয়া ও কামিনিডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সকল ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় এক সেমিনার পূর্বক স্যানিটেশন সামগ্রী বিতরন করেন তিনি। জানা যায়, উপজেলা ভবদহ এলাকায় বছরের বেশিরভাগ সময় জলবদ্ধতার কারনে সেখানকার শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা ঝুঁকির মধ্যে থাকে। ফলে শিক্ষার্থীরা চর্মরোগ’সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়। যার প্রক্ষিতে উপজেলা পরিষদের অর্থায়নে ও উপজেলা প্রসাশনের সার্বিক সহযোগিতায় ভবদহ নিচু অঞ্চলের ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে সকল ছাত্র-ছাত্রীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চত করতে বিশেষ সেমিনার ও স্যানিটেশন সামগ্রী বিতরন করার পরিকল্পনা গ্রহন করেন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত তামান্না জানান, সম্প্রতি ভবদহের করাল গ্রাসের কারনে সৃষ্ঠ জলবদ্ধতা এবং বাঁধ ভাঙ্গার কারনে ওই অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছত্রীদের স্বাস্থ্য সচেতনার কথা মাথায় নিয়ে প্রতিষ্ঠানে সেমিনার ও স্যানিটেশন সামগ্রী বিতরনের সিদ্ধান্ত গ্রহন করি। প্রথম পর্যায় ১০টি প্রতিষ্ঠানে সেমিনার ও স্যানিটেশন সামগ্রী বিতরন করা হবে। এরপর সুফল পাওয়া গেলে পর্যায়ক্রমে সকল প্রতিষ্ঠানে এই কর্যক্রম গ্রহন করা হবে।

