৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

বিসিএমইএর সভাপতি মইনুল সাধারণ সম্পাদক ইরফান

প্রতিদিনের ডেস্ক:
বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিএমইএ) ২০২৫-২০২৬ দ্বিবার্ষিক মেয়াদের নির্বাচনে মইনুল ইসলাম সভাপতি ও ইরফান উদ্দীন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মো. মামুনুর রশীদ এফসিএমএ।মঙ্গলবার (৪ মার্চ) বিসিএমইএর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, সোমবার (৩ মার্চ) নির্বাচন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ হেলাল উদ্দিন ১২ সদস্যবিশিষ্ট নবনির্বাচিত পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদের নাম ঘোষণা করেন। এ সময় নির্বাচন কমিশনের সদস্য মোরশেদ আলম ও ইমরান আহমেদ উপস্থিত ছিলেন।
নির্বাচিত অন্য সদস্যরা হলেন- সিনিয়র ভাইস প্রেসিডেন্ট-আব্দুল হাকিম সুমন, ভাইস প্রেসিডেন্ট-রুসলান নাসির, আয়েশা সানা আসিফ তাবানী, রাশীদ মাইমুনুল ইসলাম ও আসিফ ইকবাল মাহামুদ।এছাড়া পরিচালক পদে নির্বাচিত হয়েছেন ফারিয়ান ইউসুফ, সিফাত-ই-আরমান, হামজা সাকিফ তাবানী ও মো. আশরাফুজ্জামান।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়