সোহেল আহমেদ, কালিগঞ্জ
ঝিনাইদহের কালিগঞ্জৃ রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাস উদ্ধার করেছে যশোর রেল পুলিশ। বৃহস্পতিবার দুপুরে কালিগঞ্জ উপজেলার চাঁদপাড়া রেলগেট এলাকা থেকে চল্লিশোর্ধ ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারনা ট্রেনের ধাক্কা লেগে অথবা ট্রেন থেকে পড়ে সে মারা যেতে পারেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, কালীগঞ্জের চাঁদপাড়া রেলগেট থেকে ২০০ গজ দুরে মাঠের মধ্যে রেললাইনের পাশে অজ্ঞাত এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়। পরে যশোর রেল পুলিশ এসে তার লাশ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য মর্গে নিয়ে যায়। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে । নিহতের পরিচয় জানা যায়নি।

