৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

ইসলামকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার জনগণ পছন্দ করে না : প্রিন্স

প্রতিদিনের ডেস্ক
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ‘ ইসলাম শান্তির ধর্ম। ইসলাম বিশৃঙ্খলা, উচ্ছৃঙ্খলতা, নৃশংসতা, কট্টরপন্থা অনুমোদন করে না। ইসলামকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার জনগণ পছন্দ করে না। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে ‘বিসমিল্লাহির রহমানির রহিম’ সংযোজন করেছিলেন। বিএনপি সেই ধারা অনুসরণ করে ধর্মীয় মূল্যবোধ ও সর্ব শক্তিমান আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস রেখে রাষ্ট্র পরিচালনা করবে।’
শনিবার (৮ মার্চ) ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা ও পৌর এলাকার আলেম, ওলামা, ইসলামী চিন্তাবিদ, মসজিদের ইমাম ও এতিমদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন। হালুয়াঘাট পৌর শহরের অগ্রযাত্রা কনভেনশন সেন্টারে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
হালুয়াঘাট পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবিরের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোয়াজ্জেম হোসেন, মাঝিয়াইল মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা নূর হোসাইন, হালুয়াঘাট উপজেলা জামে মসজিদের ইমাম মুফতি আবুল খায়ের, ধারা বাজার জামে মসজিদের ইমাম মুফতি বেলাল প্রমুখ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়