রেজাউল করিম, লোহাগড়া
মাগুরায় শিশু আছিয়াকে ধর্ষণের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সোমবার সকালে লোহাগড়া উপজেলা পরিষদের সামনে সর্বস্তরের জনগনের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।মানববন্ধনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ শিরিনা খাতুন, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও লোহাগড়ার সকল স্তরের প্রায় পাঁচ শতাধিক জনসাধারন উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন,সারাদেশে যেমন বাল্য বিবাহ কিংবা পলিথিন নিষিদ্ধকর্মসূচী পালন করা হয়, তেমনি ধর্ষকদের বিরুদ্ধে স্বচ্চর হয়ে দ্রুত গ্রেফতার ও উপযুক্ত শাস্তি কার্যকর করতে হবে। যেন আছিয়ার পর আর কোনো বোনকে ধর্ষন করতে কেউ সাহস না পায়। বক্তারা অন্তবর্তীকালীন সরকার উপদেষ্টাদের উদ্দেশ্যে বলেন, ২৪এর গণঅভ্যুত্থানের পর আপনাদেকে ক্ষমতার আসনে বসিয়েছি ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। তাহলে আছিয়ার ধর্ষনকারীকে কেন প্রকাশ্যে শাস্তি না দিয়ে বিলম্ব করা হচ্ছে। অতি দ্রুত বিচার কার্যকর না করলে আবারও ছাত্ররা রাজপথে নামবে । পরে এক শিক্ষার্থীরা ‘সারা বাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে’, ‘দড়ি লাগলে দড়ি নে, ধর্ষকদের ফাঁসি দে’, ‘জাস্টিস ফর আছিয়া, আছিয়া আছিয়া’সহ বিভিন্ন স্লোগান দেয় বিক্ষোভকারীরা।

