রেজাউল করিম, লোহাগড়া
নড়াইলের লোহাগড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস- ২০২৫ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালী, অগ্নি নির্বাপক বিষয়ক সচেতনতামূলক মহড়া,আলোচনা সভা। এবারে দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল দুর্যোগের পূর্বভাস প্রস্তুতি, বাচায় প্রাণ ক্ষয়ক্ষতি। সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে লক্ষীপাশা কওমীয়া মাদ্রাসা প্রাঙ্গনে শেষে লোহাগড়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উদ্যোগে অগ্নি নির্বাপনের মোহড়া দেওয়া হয়। পরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেরুন নেছার সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমান,ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের লোহাগড়া স্টেশন অফিসার সোহাগউজ্জামানপ্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের হারুনর রশিদ, অভিজিৎ কুমার মন্ডল প্রমুখ।

