১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

লিবিয়া থেকে ফিরলেন ১৭৬ বাংলাদেশি

প্রতিদিনের ডেস্ক:
অবৈধভাবে লিবিয়ায় গিয়ে ডিটেনশন সেন্টারে আটক ও পাচারের শিকার হওয়া ১৭৬ বাংলাদেশি দেশে ফিরেছেন।আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় বুরাক এয়ারের একটি ফ্লাইটে বৃহস্পতিবার (১৩ মার্চ) ভোর সোয়া ৪টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।এর আগে গতকাল বুধবার লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাস তাদের ফেরার ব্যাপারে তথ্য দিয়েছিল।দূতাবাস জানায়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস ধারাবাহিক ও সমন্বিত প্রচেষ্টায় ১৭৬ জন বাংলাদেশিকে আইওএমের সহযোগিতায় দেশে পাঠিয়েছে। তাদের মধ্যে ১০৬ জন ত্রিপোলির তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন এবং অবশিষ্ট ৭০ জন বিপদগ্রস্ত অবস্থা থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন।দূতাবাস আরো জানায়, আগামী ১৯ ও ২৬ মার্চ আরো দুটি ফ্লাইট তিন শতাধিক বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হবে।২০১৭ সাল থেকে এখন পর্যন্ত ৯ হাজারের বেশি বাংলাদেশিকে লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে দেশে ফেরত আনা হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়