শামীম হাসান সুজন, শরণখোলা
শরণখোলায় জেলে ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জীবন মান উন্নয়নে ফিসনেট অবহিতকরন সভা অনুষ্ঠিত। প্রাকৃতিক দুর্যোগপূর্ণ ও উপকুলিয় এলাকা শরণখোলা উপজেলা। শরণখোলা উপজেলা সুন্দরবন সংলগ্ন নদী বেষ্টিত হওয়ায় এই এলাকার প্রায় মানুষ নদীতে মাছ ধরে জীবন জীবিকা পরিচালনা করে। তাই জেলেদের ও তাদের সন্তানদের ভোকেশনাল ট্রেনিংয়ের মাধ্যমে কারিগরি দক্ষতার মধ্য দিয়ে জীবনমান উন্নয়ন, টেকসই মাছ ধরার পদ্ধতি, জীব বৈচিত্র্য সংরক্ষণ এবং বিকল্প আয়ের উৎস সৃষ্টিতে কাজ করবে ফিসনেট। শরণখোলা উপজেলা প্রসাশন মিলনায়তনে আয়োজিত অবহিত করন সভায় নাজমিন নাহারের সঞ্চালনায় বক্তব্য রাখেন শরণখোলা যুব উন্নয়ন কর্মকর্তা শিশির কুমার দাস, জনস্বাস্থ্য প্রকৌশলী এসএম মেহেদী হাসান, আলমগির হোসেন মিরু, শরণখোলা থানার সাব ইন্সপেক্টর মোঃ মোফিজুল ইসলাম, রেজওয়ানুল হক চৌধুরী প্রমূখ।
