১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

আজকের রাশিফল

আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্য মতে আপনি বৃষ রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ রাশি অধিপতি শুক্র, পরিবর্তনশীল গ্রহ চন্দ্র ও সেনাপতি মঙ্গলের প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে তুলা রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। রাগ জেদ অহংকার আবেগ বর্জন করুন। বৈদেশিক সূত্রে লাভবান হবেন। সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন। কর্ম ব্যবসায় লাগাতার উন্নতি করবেন।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা। কর্ম ব্যবসায় বাড়তি দায়িত্ব পাবেন। শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ হবে। মন ধর্মের প্রতি ঝুঁকবে। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। গৃহবাড়ি ও যানবাহন বদলের জন্য দিনটি রেকর্ড হয়ে থাকবে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে। জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন। চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করবেন। কন্যা সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন। প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব শুভফল প্রদান করবে।
মিথুন [২১ মে-২০ জুন]
পরিবারে ছোট্ট মুখের আগমন ঘটতে পারে। নিত্যনতুন স্বপ্ন পূরণের সম্ভাবনা। দুর্যোগের মেঘ কাটবে। ঝটকা উপার্জনের পথ খুলবে। মামলা মীমাংসার দিকে ধাবিত হবে। প্রেমী যুগলের জন্য দিনটি মাইলফলক হয়ে থাকবে।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
ধৈর্য সাহস মনোবল জনবল বাড়বে। কর্মের সুনাম যশ প্রতিষ্ঠার পথ সুগম করবে। গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান হবে। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলতে পারে। সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন। বিবাহযোগ্যদের বিবাহের পথ খুলবে। রাগ জেদ হটকারী সিদ্ধান্ত ঘাতক বলে প্রমাণিত হবে।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আসবে। ব্যাংক ব্যালেন্স ফুলেফেঁপে উঠবে। শূন্য পকেট পূর্ণ হয়ে উঠবে। দীর্ঘদিনের ধারকর্জ ঋণ মুক্তির পথ প্রশস্ত হবে। অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। বিদেশ গমনেচ্ছুদের বিদেশ গমনের পথ খুলবে।
কন্যা [২১ আগস্ট-২২ সেপ্টেম্বর]
ব্যবসা-বাণিজ্যে লোকসান গুনতে হবে। দুর্যোগের মেঘে আছন্ন থাকবে। দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে। দাম্পত্য সুখ-শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবনসাথীর মতামতকে গুরুত্ব দিন। প্রেম বন্ধুত্বে ফাটল ধরতে পারে। সংকটকালে স্বজনরা দূর থেকে মজা দেখবে।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
সফলতার চাবি হাতের মুঠোয় আসবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে। বিদেশে অবস্থানরতদের স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। শিক্ষার্থীরা বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা দিয়ে জীবন গড়বে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল হবে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি পূর্ণ রাজকীয় দিন উপভোগ করবেন। শিক্ষার্থীরা মৌজমস্তিতে কাটাবে। নিত্যনতুন বাণিজ্যিক স্বপ্ন পূরণ হবে। লৌকিকতা পরিহার্য। শত্রু ও বিরোধীপক্ষরা পরাস্ত হবে। নেশা মদ্য থেকে দূরে থাকুন। মামলা মোকদ্দমায় জয়ী করবে। প্রেম বন্ধুত্ব বিনোদন শুভ।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
পিতা-মাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন। ভাগ্যলক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে। নিত্যনতুন প্ল্যানপ্রোগ্রাম বাস্তবায়িত হবে। প্রেমীযুগলের প্রেম সমাজে স্বীকৃতি পাবে। মনের অভিলাষ পূর্ণ হবে। মন ধর্ম ও পরোপকারের প্রতি আকৃষ্ট থাকবে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি
ব্যবসাবাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে। শ্রমিক কর্মচারীর তীক্ষè নজর রাখুন। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। দাম্পত্য জীবন কটুতায় ভরে উঠবে। সন্তানদের গতিবিধির ওপর নজর দিন।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। প্রতিযোগিতায় জয়ী হওয়ার সম্ভাবনা। দীর্ঘদিনের দাম্পত্য কলহ বিবাদের মীমাংসা হবে। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। মনের অভিলাষ পূর্ণ হবে। সঞ্চয়ী ও মিতব্যয়ী হতে হবে। গৃহবাড়িতে আসবাবপত্রের পশরা সাজবে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
আয় উপার্জনের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে। কর্মে অমনোযোগ ও ব্যবসায় মন্দাভাব বিরাজ করবে। সিজনাল রোগব্যাধির প্রকোপ বাড়তে পারে। প্রেমীযুগলের প্রেম ভেঙে দিতে পারে। শ্রমিক-কর্মচারীদের মন জুগিয়ে চলুন। শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউবের প্রতি আকৃষ্ট থাকবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়