১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

কালীগঞ্জে ১৫ বোতল ফেনসিডিলসহ আটক ২

সোহেল আহমেদ, কালীগঞ্জ
ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায় ১৫ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ। ৭ মে বুধবার সকাল ১০ টার দিকে বারোবাজার ইউনিয়নে বাদেডিহি গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো উক্ত ইউনিয়নের বাদেডিহি গ্রামের আমজাদ হোসেনের ছেলে সোহাগ হোসেন (৩৬) এবং যশোর জেলার চৌগাছা ইউনিয়নের বাগপাড়া গ্রামের আমজেদ হোসেন এর ছেলে আবু জেহেল বাবু (৫৪)। গোপন সংবাদ পেয়ে এসআই জাকারিয়া মাসুদ এর নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযানটি পরিচালনা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আসামীদের নামে মামলা রুজু করে তাদেরকে কোর্টে প্রেরণ করা হয়েছে । কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসাবে আমরা আজ ২ জন মাদক কারবারীকে নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিলসহ আটক করতে সক্ষম হয়েছি। মাদকমুক্ত কালীগঞ্জ গড়তে আমাদের অভিযান চলমান থাকবে বলেও তিনি যোগ করেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়