১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশোরের এনায়েতপুরে গৃহবধূকে পিটিয়ে ‍ও কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক
যশোরের এনাতেপুরে জমিজমা বিরোধে মিতু (২৫) নামের এক গৃহবধূকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে স্বামী পরিবারের লোকজন। আজ শনিবার (১০ মে) সকালে এ ঘটনা ঘটে। তাকে গুরুতর জখম অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েচে। তিনি এনায়েতপুর গ্রামের রাশেদ মিয়ার স্ত্রী। আহতের স্বজনরা জানান- আহতের সম্পর্কে দেবর মহিদুল ইসলামের ছেলে জনি (২২), শাশুড়ি খালেদা আক্তার কল্পনা (৪০) ও দেবর মহিদুল আকস্মিক হামলায় চালিয়ে তাকে হত্যার চেষ্টা করেছেন। আঘাতে গুরুতর আহত মিতুকে স্থানীয় লোকজন উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে তিনি মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। আহতের পরিবারের পক্ষ থেকে আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়