৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে যবিপ্রবি কর্মকর্তা বরখাস্ত

যবিপ্রবি প্রতিনিধি
নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পরিবহন দপ্তরের সাবেক সহকারী প্রকৌশলী শাহেদ রেজাকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুক্রবার (২৩ মে) বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের ১০৬তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে দায়িত্ব নেওয়ার পর থেকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. শিমুল ইসলাম সাবেক সহকারী প্রকৌশলী শাহেদ রেজার বিরুদ্ধে পরিবহন দপ্তরের নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর একাধিকবার লিখিত অভিযোগ দেন। উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের বাসে অবৈধভাবে যাত্রী তুলে ভাড়া আদায়, পূর্বে রিজেন্ট বোর্ড থেকে নির্ধারিত জরিমানাসহ মুচলেকা না দেওয়া, পরিবহন দপ্তরের বিভিন্ন সময়ের বিল-ভাউচারে লুকোচুরি ও ভাউচার না দেখিয়ে বিল নেওয়া, পরিবহনের তেল চুরির সাথে সংশ্লিষ্টতা, পরিবহনের যন্ত্রাংশ নষ্ট না হলেও অকেজো দেখিয়ে বিপুল অংকের টাকা হাতিয়ে নেওয়া সহ নানান অভিযোগ রয়েছে পরিবহন দপ্তরের এই কর্মকর্তার বিরুদ্ধে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়