মঈন উদ্দিন খান, কোটচাঁদপুর
মটর সাইকেল দূর্ঘটনা শিকার হয়েছেন কোটচাঁদপুরের কলেজ ছাত্র রিয়াল হোসেন ( ২০) ও এনজিও কর্মী মামুন হোসেন (৩৫)। শনিবার (২৪-০৫-২৫ ) সকালে ঘটনাটি ঘটেছে যশোর সড়কের চুরামনকাঠিতে। ওই ঘটনাই কলেজ ছাত্র মারা গেলেও টিকিৎসাধীন রয়েছের এনজিও কর্মী। এদের উভয়ের বাড়ি কোটচাঁদপুর পৌরসভার কাশিপুর গ্রামে। পারিবারিক সুত্রে জানা যায়,কোটচাঁদপুর পৌরসভার কাশিপুর গ্রামের ঈমান উদ্দিনের ছেলে রিয়াল হোসেন (২০)। সে যশোর এমএম কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। আর মামুন হোসেন ওই গ্রামের শামসুল মন্ডলের ছেলে। সে যশোরে শিশু ফাউন্ডেশনে চাকুরী করেন। সম্পর্কে তারা শ্যালক আর বোনাই। শনিবার সকালে দুই জন মিলে মটর সাইকেল যোগে যশোর যাচ্ছিল। পথিমধ্যে চুরামনকাঠিতে মটর সাইকেল দুর্ঘটনার শিকার হন তারা। এ সময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে যান। এ সময় চিকিৎসক বোনাই মামুনকে চিকিৎসা দিয়ে ভর্তি রাখেন আর রিয়ালকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা হাসপাতালে রেফার্ড করেন। এরপর রিয়ালের স্বজনরা তাকে খুলনা নিয়ে যাচ্ছিল। এ সময় পথমধ্যে সে মারা গেলে তাকে কোটচাঁদপুরের বাসায় নিয়ে আসেন। অন্যদিকে মামুন যশোর আড়াইশ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রিয়াল ছিল ইমান আলীর একমাত্র ছেলে। এ ছাড়া তাঁর আরো দুইটি বোন রয়েছে। এদিকে রিয়ালের মৃত্যুর সংবাদে কাশিপুর গ্রামের বাড়িতে ছুটে আসেন তাঁর সহপাঠী,স্বজন আর প্রতিবেশীরা। একমাত্র ছেলে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন তাঁর পিতা মাতা। কোটচাঁদপুর থানার উপপরিদর্শক এসআই শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে কোটচাঁদপুর হাসপাতালে থানা পুলিশ গিয়েছিল। মৃতের সুরতহাল রিপোর্ট করে,লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

