২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

সাংবাদিক জোবায়ের আহমেদের পিতার মৃত্যু, সাংবাদিক ইউনিয়নের শোক

নিজস্ব প্রতিবেদক
সাংবাদিক ইউনিয়ন যশোরের দপ্তর সম্পাদক ও দীপ্ত টিভির যশোর প্রতিনিধি জোবায়ের আহমেদের পিতা মোহাম্মদ উল্লাহ (৭৫) আর নেই। শনিবার (১৪ জুন) সন্ধ্যায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। কয়েকদিন আগে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মোহাম্মদ উল্লাহ’র মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এস.এম. ফরহাদ। এক শোকবার্তায় তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়