১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

কালীগঞ্জের বিদ্যালয় এর অফিস সহকারীর বিদ্যুৎস্পৃর্শে মৃত্যু

সোহেল আহমেদ, কালিগঞ্জ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের সরাবারিয়া গ্রামের মৃত হাসেম আলী ছেলে নতুন বাজার নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এর অফিস সহকারী জাহাঙ্গীর হোসেন( ৪০) মাঠে জমিতে পানি দিতে মোটর রিস্টার্ট দেওয়ার সময় বিদ্যুৎ স্পষ্ট মারা গেছে । বৃহস্পতিবার সকাল ৯ টার সময় সরাবারিয়া গ্রামের মাঠে জমিতে পানি দেওয়ার প্রয়োজনে দুই ভাই মাঠে যাই । ছোট ভাই জমিতে থাকে ও জাহাঙ্গীর বোরিংয়ে মোটর রিস্টার্ট দেয়ার জন্য মটরের ঘরে ঢোকে এ সময় বিদ্যুৎ স্পষ্টের সে মারা যায়। মোটর স্টার্ট দিতে দেরি দেখে তার ছোট ভাই যেতে দেখতে পায় জাহাঙ্গীর বিদ্যুৎ স্পষ্ট হয়ে পড়ে আছে । তখন তার চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসেন। কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়