মাজাহারুল ইসলাম মিথুন, পাইকগাছা
খুলনার পাইকগাছায় আদালতের মাধ্যমে ঢোল সহরত বাজিয়ে দখল বুঝে দিলেও দেড় বছর পর আবারও সেই জমি দখলের চেষ্টাকালে নানাভাবে ক্ষয়ক্ষতি করায় থানায় অভিযোগ হয়েছে। পাইকগাছা সিনিয়র সহকারী জজ কোর্ট দেওয়ানি জারি ২৮/২০২৩ নং মামলায় আদালত কতৃক ২৯/১১/২০২৩ সালে ঢোল সহরতে লাল ফ্লাগ পুতে উত্তম ঢালীর দখল বুঝে দেয়। আদালতের সে আদেশ উপেক্ষা করে ১৮ মাস পরে উত্তম ঢালীর সেই জমি বৃহস্পতিবার সকালে জবর দখলের চেষ্টা করা হয়। উপজেলার ভিলেজ পাইকগাছার খড়িয়ার হাসেম ঢালী, প্রহল্লাদ মন্ডল পেশি শক্তি খাটিয়ে বহিরাগত লোকজন নিয়ে জোর পূর্বক দখল করতে গেলে এলাকাবাসীর তাড়া খেয়ে পালিয়ে যায়। এবিষয়ে উত্তম ঢালী বাদী হয়ে আইছারসহ ১৪ জনের নাম উল্লেখ পুর্বক অজ্ঞাত আরও ৮/১০ জনের নামে থানায় অভিযোগ করেছেন। উভয় পক্ষকে নিয়ে শুক্রবার বিকেলে থানায় বসাবসির পর যে যে অবস্থায় আছে সে অবস্থায় থাকার নির্দেশ দেন এসআই আইয়ুব আলী। এ বিষয়ে পাইকগাছা থানা অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ বলেন, আমি এখানে নতুন জয়েন্ট করেছি। আপনার সাথে পরিচয় হলোনা কি তথ্য দেব।একপর্যায়ে তিনি বলেন,যদি অভিযোগ কেউ দিয়ে থাকে তবে ব্যবস্থা নেয়া হয়েছে।

