নিজস্ব প্রতিবেদক
যশোরের উপশহর ক্যাম্পের পুলিশ ৩০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ (ভারতীয় নেশা জাতীয় দ্রব্র) দুই যুবককে আটক করেছে। আটক দুইজন হলো, সদর উপজেলার বাহাদুরপুর নওয়াপাড়া হাউজিং এর গিয়াস উদ্দিনের ছেলে আমিনুর রহমান (২৪) এবং নতুন উপশহর ই ব্লকের ৫০ নম্বর বাড়ির আমিরুল ইসলামের ছেলে রাসেল (৩৮)। উপশহর পুলিশ ফঁাড়ির এসআই তাহমুদুল ইসলাম জানিয়েছেন, গত মঙ্গলবার রাত ৯টার দিকে বাহাদুপরপুর যুযব উন্নয়ন অধিদফতরের অফিসের সামনে থেকে দুইজনকে আটক করাহয়। তারা সেখানে মাদকদ্রব্য বিক্রি করছিল। পরে তাদর কাছ থেকে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। এই ঘটনায় কোতয়ালি থানায় একটি মামলা হয়েছে।

