৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

মণিরামপুরে মাটিচাপা দেওয়া ব্যক্তিকে জীবিত উদ্ধার: হাসপাতালে ভর্তি

উত্তম চক্রবর্তী, রাজগঞ্জ
যশোরের মণিরামপুরে মারপিট করে ধান ক্ষেতে জ্যান্ত মাটি চাপা দেওয়া অজ্ঞাত এক ব্যক্তিকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে স্থানীয় লোকজন। শনিবার (২৮জুন) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে মণিরামপুর-ঝিকরগাছা সড়কের ভাণ্ডারী মোড় এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা ধারণা করেছেন- ঝিকরগাছা উপজেলার অধিবাসী নাম পরিচয় বিহীন অজ্ঞাত ওই ব্যক্তিকে এ রাতে দূর্বৃত্তরা হয়তো হত্যার উদ্দেশ্য মারপিট করে রাতের আঁধারে এখানে মাটি চাপা দিয়ে রেখে যায়। লোকটির গুংগানি শুনতে পেয়ে স্থানীয় পথচারীরা বিষয়টি টের পেয়ে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে। উদ্ধারের পর জীবিত ওই ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে, রিপোর্ট লেখার আগ পর্যন্ত উদ্ধার হওয়া ওই ব্যক্তির নাম পরিচয় মেলেনি। রাতেই সোশাল মিডিয়ায় উদ্ধার হওয়া অজ্ঞাত ওই ব্যক্তির ভিডিও ছড়িয়ে পড়লে রোববার সকালে তার নাম পরিচয় মেলে। এক সংবাদ মাধ্যমে জানা গেছে অপহরণের শিকার ওই ব্যক্তি যশোর জেলার ঝিকরগাছা বাজারের এস কে সুপার মার্কেটে সাগর গার্মেন্টস এর মালিক মেহেদী হাসান মিন্টু। তার বাড়ি ঝিকরগাছার কাটাখাল। মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান বলেন- বিষয়টির রহস্য উদঘাটনে পুলিশের জোরালো তৎপরতা চলছে। এছাড়া উদ্ধার হওয়া ওই ব্যক্তির শারীরিক অবস্থা বর্তমানে ভালো।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়