সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ
সাতক্ষীরার কালিগঞ্জ থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭৫ পিচ ইয়াবা ও ২ টি মোবাইলসহ জসিম উদ্দীন(৩৮) নামের এক মাদক ব্যবসায়ী কে আটক করা হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ী যুবক কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের উত্তর রঘুনাথপুর গ্রামের মৃত আব্দুল জলিল সরদারের ছেলে। থানা সূত্রে জানা যায় মাদক কেনা বেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৩০ জুন) বেলা ১ টার দিকে কালিগঞ্জ থানার এস আই মাহফুজুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ সেনাবাহিনীর টহল টিমের সহায়তায় মাদকবিরোধী অভিযান পরিচালনা কালে উত্তররঘুনাথ গ্রামস্থ জনৈক শাহাদৎ মেম্বরের মৎস ঘেরের পাশে পাকা রাস্তার উপর ৭৫ পিচ ইয়াবাসহ তাকে হাতে নাতে আটক করে। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীকে সাতক্ষীরা বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হযরতে প্রেরণ করা হয়েছে।

