সোহেল আহমেদ, কালিগঞ্জ
ঝিনাইহের কালীগঞ্জের গুরুত্বপূর্ণ হাসপাতাল সড়কটি ঠিকাদার দায়সারা গোছের তৈরি করে। ওই সময় পৌরসভার সংশ্লিষ্ট ঠিকাদারের ভয়ে এলাকার মানুষ মুখ খুলতে সাহস পাইনি। কালীগঞ্জের ফুড গোডাউন থেকে হাসপাতাল পর্যন্ত ১ কোটি টাকা বরাদ্দে মাত্র ১৬ মাস আগে নিম্নমানের মালামাল দিয়ে দায়সারা ভাবে হাসপাতালের রাস্তাটি তৈরি করা হয়। রাস্তাটি তৈরির পর থেকে বিভিন্ন জায়গায় ছোট বড় গর্তের সৃষ্টি হয়। তাছাড়া ব্লকের তৈরি এই রাস্তা দিয়ে চলাচলে ঝাকুনির কারণে রোগীদের মারাত্মক অসুবিধা হয় । বিশেষ করে গর্ভবতী মহিলা এবং মুমূর্ষ রোগীদের কষ্টের সীমা থাকেনা। রাস্তার পাশে প্রয়োজনীয় মাটি না দেওয়ায় রাস্তা ভেঙ্গে যাচ্ছে। রাস্তা ভাঙ্গা ও গর্তের কারণে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনায় যান মালের ক্ষতি হতে পারে বলে এলাকাবাসী মনে করছে।

