প্রতিদিনের ডেস্ক
শনিদেবকে সেরা মনে করেন শ্রুতি হাসান। জীবনে শনিদেবের জন্য বড় শিক্ষাও পেয়েছেন তিনি। রণবীর ইলাহাবাদিয়ার পডকাস্টে তিনি বলেন, শনিদেবই সেরা। সবাই ভয় পায়। কালো পরতে নিষেধ করে। কিন্তু শনিদেব হলেন বড় শিক্ষকের মতো। আমি শনিদেবের থেকে শিক্ষা পেয়েছি। বেশ কয়েক বছর আগে শনিদেব আমাকে শিক্ষা দিয়েছিলেন। সেই শিক্ষা কিন্তু বেশ কঠিন ছিল। কিন্তু বিরাট বড় শিক্ষা পেয়েছিলাম।

