মাজাহারুল ইসলাম মিথুন, পাইকগাছা
খুলনার পাইকগাছায় অস্ত্র ককটেলসহ মাদকদ্রব্য দিয়ে বাবা-ছেলে ও ভাইপোকে ষড়যন্ত্রপুর্বক গ্রেপ্তার করানোর প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তব্য চলাকালে মাইক্রোফোন প্রতিপক্ষ কতৃক কেড়ে নেয়ার ঘটনা ঘটে। রোববার বিকেলে উপজেলার মটবাটী নতুন বাজারস্থ প্রধান সড়কের উপর অনুষ্ঠিত মানববন্ধনে বক্তৃতা করেন মটবাটী দাখিল মাদ্রাসার সুপার ও জামায়াত নেতা মাওঃ আমিনুল ইসলাম,বিপ্লব সরকার,রিংকু মন্ডল,দিপালী বিশ্বাস ও ভুক্তভোগী পরিবের সদস্যরা কেঁদে কেঁদে বক্তৃতা দেন। সভাপতিত্ব করেন নির্মল বিশ্বাস। গত ৮ জুলাই উপজেলার মটবাটী গ্রামের রসময় বিশ্বাসের গোবরের তৈরী মশাল (জ্বালানী) রাখা ভাঙ্গা ছেড়া ঘর থেকে একটি দেশী তৈরী পাইপগান,ককটেল তৈরীর জিনিস উদ্ধার করে পুলিশ ও সেনা সদস্যরা। এসময় গ্রেফতার করে রসময় বিশ্বাস(৫৮) তার ছেলে প্রিতম বিশ্বাস (৩০) ও ভাইপো দেব্রত বিশ্বাস(২৯)।মানববন্ধনে বক্তারা বলেন, যারা আইন শৃংখলা বাহিনীকে সংবাদ দিয়ে এসব উদ্ধার ও গ্রেপ্তার করিয়েছে তারাই এগুলো রেখে তাদেরকে ফাঁসিয়েছে। জায়গা-জমি নিয়ে প্রতিবেশী দিলীপ ও তার সহযোগীরা এটা ঘটিয়েছে। এদিকে মানববন্ধন চলাকালে দিলীপের সহযোগী মোখলেছুর রহমান কাজল ভুক্তভোগী রসময় বিশ্বাসের স্ত্রী বক্তৃতা প্রদান কালে তার হাত থেকে ধস্তাধস্তি করে মাইক্রফোন কেড়ে নিয়ে পরিবেশ ঘোলাটে করে তোলে। এক পর্যায়ে সে তাদের দেখে নেয়ার হুমকি দিয়ে চলে যায়।

